ঢাকা সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আব্দুর রব কারাগারে

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ঢাকা জামায়াত সাবেক ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আব্দুর রবকে নাশকতার ২১ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে বিভিন্ন আদালত দীর্ঘদিন পলাতক এ আসামীকে ওই সকল মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে গত সোমবার এ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার তাকে ওই সকল মামলায় গ্রেপ্তার দেখানো এবং কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

মামলাগুলোর মধ্যে রামপুরা থানার ১টি, শাহজাহানপুর থানার ১টি এবং বাকীগুলো সবই মতিঝিল থানার বলে জানা গেছে। ২০১১ সালসহ বিভিন্ন মামলায় মামলাগুলো দায়ের করা হয়।

মামলাগুলোর মধ্যে ২০১১ সালের গত ৫ নভেম্বর পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১২ সালের ১৬ নভেম্বর জামায়াত নেতা মিয়া গোলাম সারওয়ার ও খন্দকার আব্দুর রবসহ ৬০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় জামায়াত নেতা ডাঃ শফিকুর রহমান, অধ্যাপক মজিবুর রহমান, তসলিম আলম, ইজ্জত উল্লাহ, আব্দুস জব্বার, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান, নুর ইসলাম বুলবুল, রেজাউল করিম, শফিকুল ইসলাম ওরফে মাসুদ, ডাঃ ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাঈদী, এ টি এম মাসুম, কামাল হোসেনসহ প্রমুখ আসামি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।