ঢাকা দক্ষিণ জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেপ্তার ৮

বিশেষ প্রতিবেদকঃ  জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সেক্রেটারিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কদমতলী থানার একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, কফিল উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে রাত ৮টার দিকে অভিযান  চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও আব্দুস সবুরসহ আরো চারজন।

তাদের কাছ থেকে বোমা, চাপাতি ও উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, সাততলা বাড়ির দোতালা ভাড়া নিয়ে তারা বেশ কিছুদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

এদিকে জামায়াতের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকালে ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে দলটি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শফিকুল ইসলাম মাসুদ মুক্তি পাবার পর তার সাথে নেতা কর্মীরা দেখা করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।