ঢাকা উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল অধিবেশন) মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

সম্মেলনে চার হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন বলে সূত্রে জানা গেছে। এদিকে, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশে রয়েছে সাজ সাজ রব। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়। পরে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করবে কে হবে কাউন্সিল আর কে হবে ডেলিগেট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।