ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন তিনি।

জুবাইদা রহমানকে রিসিভ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে।

এদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে লন্ডন নেয়ার কথা থাকলেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে না পৌঁছানোয় বিষয়টি পিছিয়ে যাচ্ছে। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ তারিখ) ফ্লাই করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।