ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৩ জন।

এ ছাড়া ঢাকা বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহে ৪২ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৫১ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৭৯২ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৫৯ জন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৯ হাজার ৩৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৮৩ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।