মারিয়া আফরিন পায়েল,ডুমুরিয়া, খুলনা।। খুলনার ডুমুরিয়ায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃখান আলী মুনছুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, থানা অফিসার ইনচার্য মোঃ হাবিল হোসেন।
বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও প.প . কর্মকর্তা মারুফ হাসান,কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃশরিফুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শুকলাল বৈদ্য, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মাহফুজা খানম ও পরিসংখ্যান কর্মকর্তা জনাব জয়দেব কুমার কর্মকার।
সভায় মাদক বিক্রেতা ও সেবন কারীদের আশ্রয় না দেয়া,উপজেলায় লোনা পানি না ঢুকানো এবং আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কেউ যাহাতে বিশৃঙ্খলা না করতে পারে তার উপর আলোচনা করা হয়।
ছবি ক্যাপসানঃডুমুরিয়ায় মাসিক আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।



