ডুমাইন ইউনিয়নে মাদক ও প্রতারণা বিরোধী সমাবেশ ও আলোচনা সভা

ডুমাইন ইউনিয়নে মাদক ও প্রতারণা বিরোধী সমাবেশ ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ“মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি। মোবাইল বিকাশ প্রতারণাসহ কোন প্রতারককে প্রশ্রয় দেব না। প্রতারক সমাজের শত্রু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমাইন ইউনিয়ন মাদক ও প্রতারণা নির্মূল কমিটির আয়োজনে ডুমাইন ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বিশিষ্ঠ শিল্পপতি শেখ খলিলুর রহমান বাদশা’র সভাপতিত্বে

শুক্রবার বিকালে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক মাদক ও প্রতারণা বিরোধী বিশেষ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ডুমাইন ইউনিয়ন বাসীর উদ্দেশ্য কঠিন জোরালো বক্তব্য দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), মধুখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান (মুরাদ), মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিঞা।

এ ছাড়া আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলী ভূইয়া, ডুমাইন ইউনিয়নের যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহাসীন আলী বিশ্বাস (বাচ্চু), মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা গরীব মোহাম্মাদ, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, সাবেক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্যা, সহ-সভাপতি মোঃ আকমাল হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শাকির আহম্দে টোকন, মাদক ও প্রতারণা নির্মূল কমিটির উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মোঃ ফরিদুল ইসলাম, খাদ্যমন্ত্রী মহাদয়ের পি.আর.ও এবং মাদক ও প্রতারণা নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের মুঃ সুমন মেহেদী, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্রনাথ বসু, ফরিদপুর জর্জকোটের এ্যাডঃ মোঃ রাকিব হোসেন বিশ্বাস, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক (অবঃ) মোঃ আঃ কুদ্দুস মোল্যা, সমাধিনগর আর্যসংঘ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, ডুমাইন ইউনিয়ন থেকে মোঃ মাসুদ উল আলম (শিশির), মোঃ আতাউর রহমান, ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ আঃ মোত্তালিব ফকির, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ হাসান উদ্দিন বিশ্বাস , সহ- সভাপতি মোঃ নাসির উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক এম. তোফায়েল আহম্মেদ, গ্লোরিয়াস ডুমাইন এর সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বিশ্বাস, এস. আই. মোঃ ফয়সাল হোসেন সনেট, সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মেহেরাব হোসেন মাসুদ, সাধারন সম্পাদক এ.এস.এম. সায়েম, জাগ্রত ডুমাইন এর মোঃ বাবুল হোসেন, মেধাবী ছাত্র বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয় কলেজ গোপালগঞ্জ এর শাকিল শেখ, সূর্য সংঘের সভাপতি নির্মল বিশ^াস, উৎসব সংঘের তাপস বৈরাগী, মানবিক সোসাইটি সহ-সভাপতি হাসান -আল-মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব), মানব কল্যান সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, আল-ইনসাফ এর সভাপতি সোহেল মাহমুদ, নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের মোঃ ওয়াহিদুজ্জামান খাঁন, লক্ষীপুর বঙ্গবন্ধু ক্লাব এর সভাপতি সুব্রত কুমার মন্ডল, সাংবাদিক রিফাত বিশ^াস (তুরান), চাকুরীজীবী মোঃ তারিকুল ইসলাম সাজেন্ট।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মোঃ ইসমাঈল হোসেন সহ ডুমাইন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শতশত অভিভাবক বৃন্দ প্রমুখ। সবশেষে সবার ও সভাপতির বক্তব্য শুনে স্পষ্ট প্রতীয় মান হয় যে, মহান বিজয় দিবসের মাস থেকে আর কোন মাদক ও প্রতারণা’র স্থান এই ডুমাইন ইউনিয়নের মাটিতে হবে না এই অঙ্গিকার ও শপথ করে মাদক ও প্রতারণা বিরোধী বিশেষ সমাবেশ ও আলোচনা সভা শেষ করেন। অনুষ্টান সঞ্চালনায় সবুজ মেহেদী ও এ্যাডঃ মাহবুবুল হাসান (চুন্নু) এবং শুভেচ্ছান্তে ছিলেন মাদক ও প্রতারণা নির্মূল কমিটি সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ। আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস.আই. মোঃ তোতা মিয়া সহ এ.এস.আই এবং পুলিশ ফোর্স বৃন্দ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।