ডিবির অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিবির অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শাথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ বোতল ফেনসিডিল ও ব্যাটারী চালিত ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, যশোরের শার্শাথানার সাতমাইল পূর্বপাড়া গ্রামের শাহজান আলীর ছেলে কবির হোসেন (২৮) শাহিন বাবুর ছেলে আপন (২২) উভয় থানা শার্শা যশোর।
রোববার (১১ ফেব্রুয়ারী) ভোরে ডিবি পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন পিঁপড়াগাছি সাকিনস্থ জনৈক কিতাব আলীর বসত বাড়ির সামনে জিউলিতলা টু সামটা গামী ইটের সলিং রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়।
 জব্দকৃত আলামতের সর্বমোট মূল্য অনুমান ১,০১০০০/- টাকা।
 যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।