মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে নাবালিকা এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাওন বাড়ৈকে আটক করে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করেন। আসামী শাওন বাড়ৈ কোটালিপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামের কৃষ্ণ বাড়ৈর ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, অভিযুক্ত শাওন বাড়ৈ(১৮) ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির ২বর্ষের ছাত্র। সে কলেজের আবাসিক হোস্টেলে থাকে।অভিযুক্ত শাওন বাড়ৈ শশিকর এলাকায় ভুক্তভোগী ৬ষ্ঠ শ্রণীতে পড়ুয়া নাবালিকা ছাত্রীর বসত ঘরে ঢুকে ওই ছাত্রীকে পিছন দিক থেকে ঝাপটিয়ে ধরে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে শ্লীলতাহানি করে। এসময় ওই ছাত্রী নিজেকে বাঁচাতে চিৎকার করলে, অভিযুক্ত শাওন বাড়ৈ ওই নাবালিকা ছাত্রীর বাম হাতের আঙুলে থাকা একটি স্বর্ণের আংটি খুলে নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন,আসামী শাওন বাড়ৈকে আটক করে সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


