ডাসার থেকে : ‘ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি “স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ডাসার থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।
ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহিদাস মন্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, নবগ্রাম ব্যাপটিস চার্জের সভাপতি গিলবাট বিনিময় সরকার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সৈয়দ মোকাররম হোসেন, কাজী কামরুল, শাহরিয়ার তুহিন ও ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা করেন।পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষ করা হয়।
এসময় ডাসারে অনবদ্য কমিউনিটি পুলিশিং ডে ভুমিকা পালন করায় এবারে ডাসার থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন, এসআই(নি:) জনাব শিমুল নাথ ও শ্রেষ্ঠ
কমিউনিটি সদস্য হিসেবে নির্বাচিত হন, জনাব সাঈদ আহমেদ। এসময় তাদের কে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) মহাদয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।




