ঠাকুরগাঁওয়ে ১০৫নং পি.মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট!

আব্দুল আওয়াল ক্রাইম রির্পোটার॥ ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০৫নং পি.মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকট। এই স্কুলে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১০৬ জন ছাত্র-ছাত্রী আছে। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৪ টি ক্লাশ।

কিন্তু অত্যন্তের দুঃখের বিষয় যে, ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ও ডেপুটিশন শিক্ষক ছাড়া আর বাকি কোন শিক্ষক নেই। দুই জন শিক্ষকদারা ছাত্র-ছাত্রীদের পাঠদান করানো সম্ভোব হচ্ছে না। সহকারী প্রধান শিক্ষক মোব্বাসেরা বেগম (৩৫) জানান, দীর্ঘ্য ৩বছর ধরে ৩ জন শিক্ষকের পদশূন্য।

আমরা উপ-জেলা শিক্ষা অধিদপ্তের কয়েক বার লিখিতভাবে অবহিত করলেই তা এখন পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি। এবিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন জানান যে, গত ৪ মাস আগে উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি ৩ মাসের মধ্যে আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ দান/ডেপুটিশন শিক্ষক দেওয়ার কথা বলেন। কিন্তু এপর্যন্ত ১ জন শিক্ষকও দেননি ।

এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে তারা বলে আমাদের স্কুলে শিক্ষক কম থাকায় আমাদের সকল বিষয় ক্লাশ হয না। আমাদের স্কুলে আরও ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলে আমরা সকল বিষয়ে ভালভাবে শিখতে পারব।

আরও জানান সহকারি প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ সকল ছাত্র-ছাত্রীরা, ঠাকুরগাঁও সদর  ১১নং মোহাম্মদপুর ইউপি, ওয়ার্ড নং ০৯ এ ১০৫নং পি.মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩ জন শিক্ষক নিয়োগ/প্রদান করার জন্য বিশেষভাবে সরকারের প্রতি বিনীত অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।