আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে বুধবার দুপুরে জেলার হোমিও ডক্টরদের এক কনফারেন্স করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও হোমিওপ্যাথি মেডিকেল কজেল ও হাসপাতালের অধ্যক্ষ ড. মো. বেলাল হোসেন, কবিরাজ বেলাল হোসেন, একেএম মাজেদুল হক, খতিবুর রহমান রানা, জয়ন্ত কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, ঠাকুরগাঁও সেন্ট্রাল ডায়াগ্নস্টিক সেন্টার (সিডিসি) এর একটি লিফলেটে উল্লেখিত, “হাড় ভেঙ্গে গেলে ডাক্তার অথবা কবিরাজ জোড়া দিতে পারে না। ভাঙ্গা অংশে সৃষ্টিকর্তার নিয়মে ক্যালসিয়াম তৈরী হয়ে এমনিতেই হাড় জোড়া নেয়। ডাক্তারের কাজ শুধু পজিশন ঠিক কের দিয়ে প্লাস্টার করে দেওয়া। পজিশন ঠিক না হলে ভাঙ্গা অংশ আঁকা-বাঁকা হয়ে জোড়া নেয়, যা ভবিষ্যতে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকে না। হাড় জোড়া দেওয়ার ক্ষেত্রে কবিরাজের কোন অবদান নাই। কবিরাজ যে ঔষধ ব্যবহার করে তাতে শুধু চামড়া ও মাংসের ক্ষতি হয়। কবিরাজ শক্ত করে বেঁধে মাংস ভেদ হাড় পর্যন্ত পৌঁছানোর কোন ঔষধ বা গাছরা পৃথিবীতে নাই। অতএব আঘাত পাওয়া মাত্রই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। জন্ডিস হলে আঁখ/কুশারের রস, গুড়/গুড়ের শরবত, চিনির শরবত, বাজরের যে কোন জুস, কবিরাজী বা ইউনানীর ঔষধ, মালা পড়া, জন্ডিস ঝাড়া সম্পুর্ণভাবে নিষেধ। মাটিয়া জন্ডিস বলতে কিছু নাই। নলকূপের পানি ঘন ঘন খাবেন। শাক-সবজি বেশী বেশী খাবেন ও বিশ্রামে থাকবেন। জন্ডিসের কারণ জানতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।”
এই লিফলেট এর বিপরীতে প্রতিবাদ করুন। অর্থাৎ লিফলেটের উল্লেখিত কথাগুলির অধিকাংশই সঠিক নয়। তাই আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।




