ঠাকুরগাঁওয়ে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পুলিশ লাইনস থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক নজলার রহমান (৫৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নজলার রহমান (৫৩) ঠাকুরগাঁও পুলিশ লাইনে উপ-পরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও পুলিশ লাইনে একটি রুমের ভেতরে উপ-পরিদর্শক (সশস্ত্র) নজলার রহমানের ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশের অন্য সদস্যরা। খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে। কি কারণে এসআই নজলার রহমান আত্মহত্যা করেছেন তা সঠিক বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।