আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে পিরগঞ্জ থানায় ৪৫০বোতল ভারতীয় ফেনসিডিল সহ বাবুল হোসেন ( ২২) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি চৌকস দল।
গতকাল বৃহস্পতিবার (২৩নভেম্বার ) মধ্যরাতে ঠাকুরগাঁও পিরগঞ্জ উপজেলার ৪নং জাবর হাট গ্রাম থেকে মাদক ব্যবসায়ী বাবুল (২২) কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার জাবর হাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও পিরগঞ্জ উপজেলার জাবর হাট এলাকায় অভিযান চালিয়ে বাবুল (২২) কে ৪৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী বাবুল (২২) এর নামে ঠাকুরগাঁও পিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।




