ঠাকুরগাঁওয়ে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও মুন্সিপাড়া এলাকায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৫ভরি স্বর্নালংকার ও নগদ ৩০ হাজার টাকা সহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রবিবার দুপুরে মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিসের গোপণীয় সহকারী মাসুদ রানা’র বাসায় চুরির ঘটনাটি ঘটে।

বাসার গৃহকর্তা মাসুদ রানা জানান, রবিবার দুপুরে নামাজ পড়ার জন্য আমি বাসায় তালা দিয়ে মসজিদে যাই। নামাজ শেষে এসে দেখি বাসার গেটের তালা ভাংগা। বাসার ভিতরে গিয়ে দেখি বাসায় চুরি হয়েছে। বাসায় থাকা ৫ ভরি স্বর্নলংকার, নগদ ৩০ হাজার টাকা সহ দামী কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে চোর। আর ঘরের আসবাব-পত্র এ্যালো-মেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে যায়।

এ ব্যাপারে গৃহকর্তা থানায় মৌখিক অভিযোগ করলে এসআই আমজাদ ঘটনাস্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আমি ঘটনাস্থল দেখলাম। পরবর্তিতে তদন্ত করে চোর ধরার জন্য আমরা চেষ্টা করবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।