ঠাকুরগাঁওয়ে আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আইডিইবি’র কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের জায়গায় এসে শেষ হয়।

এর আগে আইডিইবি জেলা শাখার সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম, জেলা শাখার সাধারন সম্পাদক মামুনুর রশিদ, অধ্যক্ষ খোরশেদ আলম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।