ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা। রবিবার (২৯ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ লাইন মাঠে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এএসপি (প্রবেশনার) অনিতা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ, ওসি তদন্ত এটিএম শিফাতুল মাজদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,  হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস, পুলিশ লাইন্স ঠাকুরগাঁও এর পুলিশ পরিদর্শক সশস্ত্র জনাব আব্দুল মান্নান প্রমুখ।

উক্ত কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঠাকুরগাঁওয়ের ৬টি থানা দল। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে হরিপুর থানা দলকে ৫২-৩৫ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করে পীরগঞ্জ থানা কাবাডি দল।

উল্লেখ্য, জেলা প্রতিযোগিতার বাছাইকৃত খেলোয়ারদের যোগ্যতা যাচাই করে যথাক্রমে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বক্তারা। বাংলাদেশের ৩-৪ টি কাবাডি ভেন্যুর মধ্যে ঠাকুরগাঁওয়েও একটি কাবাডি ভেন্যু হবার কথা রয়েছে বলে জানিয়েছেন বক্তারা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি শহীদুল হক ও সাধারন সম্পাদক অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের উদ্যাগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে কাবাডি প্রতিযোগিতায়  সহযোগিতা করছে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।