ঠাকুরগাঁওয়ের নারগুন শ্রীকৃষ্ণপুরে ফুটবল লীগ

সাজেদুর ইসলাম সাগর, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের শ্রীকৃষ্ণপুরে ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বোচাপুকুর পোকাতি যুব সংঘ ও পাঠাগার ঠাকুরগাঁও ২-০ গোলে শ্রীকৃষ্ণপুর খেলোয়াড় কল্যাণ পরিষদ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উন্নত ক্রীড়াই হোক জাতির পরিচয়-এই শ্লোগানে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় ফুটবল লীগ’১৫ এর ফাইনাল খেলা। খেলায় বোচাপুকুর পোকাতি যুব সংঘ ও পাঠাগার ২-০ গোলে শ্রীকৃষ্ণপুর খেলোয়াড় কল্যাণ পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা চলাকালীন মাঠের চারিদিকে দর্শক-সমর্থকের ভীড় ছিল চোখে পড়ার মত। চুড়ান্ত খেলা শেষে বিজয়ী ও বিজীত উভয় দলের মাঝে পুরস্কার প্রদান করেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় তমিজ উদ্দীন, দুলাল হোসেন, নজরুল ইসলাম, হারুন, রমজান আলী প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন বর্ণ। উল্লেখ্য যে, এই খেলাটি ২০০২  সালের অমিমাংসিত খেলা। ঐ সময় ফাইনাল খেলায় দর্শক-সমর্থকদের মধ্যে মারপিট হলে খেলাটি স্থগিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আবারও সুষ্ঠুভাবে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো। এ কারনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ২ এলাকার সাধারণ মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।