× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই

admin
হালনাগাদ: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকেলে ওই ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

জানা গেছে, রবিবার বিকেল ৫টার দিকে দক্ষিণ বঠিনা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৮টি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১টি ইউনিয়ন প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্থ সুবাশ চন্দ্র সহ বেশ কয়েকজন বলেন, আগুনে ৮টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, ইলেকট্রনিক্স জিনিসপত্র, হালের গরু সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, খবর পাওয়ার পর আমি সহ ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..