× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে ২৫০০ মিডিয়ার রেজিস্ট্রেশন

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠক আগামী সপ্তাহে সিঙ্গাপুর অনুষ্ঠিত হবে। আর সে কারণেই বিশ্ব মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকবে ওই বৈঠক। খবর চ্যানেল নিউজ এশিয়ার। এদিকে ১২ জুনের ওই বৈঠক কভার করতে স্থানীয় ও আন্তর্জাতিক ২৫০০’র বেশি গণমাধ্যম রেজিস্ট্রেশন করেছে। সিঙ্গাপুরের যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকরা আন্তর্জাতিক মিডিয়া সেন্টার থেকে কাজ করবেন যেটি মারিনা বে এলাকার এফওয়ান পিট বিল্ডিংয়ে স্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া সেন্টারের কয়েকটি সেকশন থাকবে। এরমধ্যে আলাদা করে ব্রডকাস্ট সেন্টার থাকবে। যেটি ১২ জুন সামিটের আয়োজক ব্রডকাস্টার মিডিয়াকর্প পরিচালনা করবে।

আন্তর্জাতিক মিডিয়া সেন্টার তৈরির কাজ চলছে। সেখানে প্রায় দুই হাজার ওয়ার্কস্টেশন এবং ৫০টি মিডিয়া বুথ থাকবে। একইসঙ্গে সাংবাদিকরা সম্পূর্ণ বিনামূল্যে হাই-স্পিডের তারবিহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।এছাড়াও একটি লাইভ ফিড ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে। তাছাড়া সামিটের সবশেষ তথ্য জানাতে লাইভ রিপোর্ট করার জন্য সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের জন্য আলাদা জায়গা থাকবে। তবে এগুলো ফ্রিতে মিলবে না। মিডিয়াকর্পের বেঁধে দেয়া ফি দিয়ে আগে আসলে আগে পাবেন এই নীতিতে যারা বুকিং দেবেন কেবল তারাই এই সুবিধা পাবেন।

আন্তর্জাতিক মিডিয়া সেন্টার ১০ জুন সকাল ১০টা থেকে ১৩ জুন রাত ১০ পর্যন্ত খোলা থাকবে। মিডিয়াকর্পের সিইও থাম লোক খেং বলেছেন, ওই ইভেন্ট কভার করার জন্য সাংবাদিকদের ‘সর্বোচ্চ সুবিধা ও সেবা’ দেয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এজন্য আমরা জনশক্তি ও টেকনিক্যাল বিশেষজ্ঞ এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছি। নির্দ্বিধায় এই ঐতিহাসিক অনুষ্ঠান সম্প্রচার করতে পেরে মিডিয়াকর্প ভীষণভাবে গর্বিত। কেননা এটি বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে সারা বিশ্বে বিবেচিত হবে।অন্যদিকে মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, সেনটোসা দ্বীপের কাপেল্লো হোটেল উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রোববার সাংরি-লা হোটেল ও কাপেল্লাকে হোটেলের আশপাশের এলাকাকে ট্রাম্প-কিম সামিটের বিশেষ অনুষ্ঠান এলাকা হিসেবে উল্লেখ করে সিঙ্গাপুর সরকার গেজেট প্রকাশ করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..