× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিজস্ব প্রতিবেদক

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ পালিত

ACP
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ (৭ অক্টোবর ২০২৪, সোমবার) দূতাবাসের মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।

আলোচনায় স্বাগত বক্তব্যে দূতাবাসের চার্জ দ্যা এফ্যায়ার্স শাহ আসিফ রহমান শিশুদের সুষ্ঠ ও পরিপূর্ণ বিকাশে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের আলোকিত নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের প্রত্যেকের।

  ফিলিস্তিন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিশুরা যুদ্ধের নির্মমতা ও নৃশংসতার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে অবশ্যই জাতিসংঘ শিশু অধিকার সনদের অধীনে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে ও তাদের অধিকার রক্ষায় নিঃশর্তভাবে কাজ করতে হবে।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ বক্তব্য রাখেন। তিনি শিশুদের জন্য কবি সুকান্তের ‘ছাড়পত্র’ কবিতাটি আবৃত্তি করেন।

আলোচনা শেষে শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের গৃহীত শিশু অধিকার কনভেনশনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..