টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাপক আয়োজন অনুষ্ঠিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, “অভিযাত্রা” নামক স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ ২৮শে মার্চ (বুধবার) উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানমালায় আলোচনা সভা ও “অভিযাত্রা”র মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্ত্বে ও বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য আব্দুস সালাম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান (ভারঃ) আব্দুল হান্নান চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রশীদ আলী ও স্থানীয় এনজিও সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃ) সুধীর চন্দ্র মালাকার।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও মৌলভীবাজার জেলা শিল্পীগোষ্টীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সারাদিনব্যাপি আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য-সদস্যা, শিক্ষক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান প্রচুর ছাত্র-ছাত্রী এবং দর্শনার্থীদের উৎসবমুখর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।