বেনাপোল বন্দর শ্রমিক সর্দারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

বেনাপোল বন্দর শ্রমিক সর্দারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লার বিরুদ্ধে  শ্রমিকদের প্রায় এক কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সাধারণ শ্রমিকরা বিক্ষোভ করেছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে  উত্তেজনা বিরাজ করছে।
বন্দর শ্রমিক নেতারা বলছেন, এর আগে আত্মসাতকৃত টাকা ফেরত দিতে ২৫ দিন সময় নিয়েছিলো অভিযুক্ত শ্রমিক সদ্দার। আজ (৩০ মে) আত্মসাত কৃত টাকা ফেরত দেয়ার কথা থাকলেও টাকা ফেরত দিতে পারিনি। এজন্য আমরা সাধারন শ্রমিকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছি।
বেনাপোল স্থলবন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি খলিলুর রহমান জানায়, শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লা শ্রমিক দের ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাত করেছে। এর আগে সে টাকা ফেরত দেওয়ার জন্য ৩০ মে পর্যন্ত  সময় নিয়েছিলো। আজ তার টাকা ফেরত দেওয়ার সময় ছিলো কিন্তু সে টাকা ফেরত দিতে পারিনি এজন্য শ্রমিকরা বিক্ষোভ করেছে। এখন  আমরা কয়েক দিনের মধ্যে  আইনি প্রোক্রিয়ায় যাবো বলে জানান তিনি।
সাধারণ শ্রমিকরা বলেন, প্রভাব শালী শ্রমিক নেতাদের মাধ্যমে তারা সব সময় শোষণ ও বঞ্চনের শিকার হয়ে আসছে। প্রতিবাদ করলে কাজ হারাতে হয়।  শ্রমিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও যাদের রক্তে ঘাম ঝরিয়ে অর্থ আয় তাদের কোন পরিবর্তন হয়না। সব সময় দুঃখ দূরদশার মধ্যে তাদের দিন পার করতে হয়। এর আগেও প্রায় দুই কোটির মত টাকা আত্মসাত করে আর এক শ্রমিক নেতা। এ নিয়ে মামলা ও আইন আদালত হলেও প্রমানের অভাবে অর্থ ফেরত পায়নি শ্রমিকেরা। আর সাধারণ শ্রমিকদের সে সাহস নেই শ্রমিক নেতাদের কাছে টাকা জমা রেখে প্রমান হিসাবে রশিদ চেয়ে নেবে। আর কিছু শ্রমিক নেতা সে সুযোগ গ্রহন করে অর্থ আত্মসাত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।