ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আধারে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের আলাইপুর জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় অফিসে থাকা ৩০ টি চেয়ার, ১টি টেবিল, নৌকার পোষ্টার ও লিপলেট সস্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনে ওই অফিসের পাশে মার্কেটের আরও তিনটি ঘর পুড়ে যায়।
ওই অফিসের দায়িত্ব থাকা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হিরু জানান, বুধবার রাত ১০টার দিকে নির্বাচনীয় কাজ সেরে অফিসে বন্দ করে সবাই বাড়ি চলে যাই। পরে সকালে এসে দেখি নির্বাচনীয় অফিসে কে বা কারা রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়াছে।
১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা লিযাকত আলী খান লিটন বলেন, রাতে কে বা কারা নির্বাচনীয় অফিস আগুন দিয়েছে। তবে, বিরোধী দল জামাত-বিএনপি এই আগুন সন্ত্রাস করতে পারে বলে আমার ধারনা ।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখনো এ বিষয়ে কেহ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি।




