ঝিনাইদহ শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। নিহত রতন মন্ডল বসন্তপুর গ্রামের রাহান মন্ডলের ছেলে। আহতরা হলোন, একই গ্রামের   তৈয়ব আলী, সেকেন মন্ডল, দুলাল মন্ডল, কবীর মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার মন্ডল।
বুধবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার বসন্তপুর গ্রামে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে সেকেন মন্ডলের গাছের ডাল ভেঙ্গে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর পড়ে। এ ঘটনায় রাতেই দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রোকন আলীসহ ৬ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকন মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।