বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে যাদবপুর গ্রামের জব্বার হোসেনের সাথে একই এলাকার উজ্জল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে তারা কথা-কাটাকাটির জের ধরে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তুত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে আতিকুর রহমান, সাবিনা খাতুন, জব্বার হোসেন, পারভীনা আক্তার ও শাহানাজ পারভীনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংর্ঘষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।