ঝিনাইদহ ওজনে তেল কম দেওয়ায় ম্যানেজারের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনকে ওজনে তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানজার হাবিবুর রহমান (৬০)কে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মিঃলিঃ তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামী করে একটি মামলা দায়ের করে।

মামলার চার্জ গঠন ও শুনানী শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদন্ড প্রদাণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।