ঝিনাইদহে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে ওই স্কুলের শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষক নজুরুল ইসলাম ঐ গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, সকালে শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে এসে একটি শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক নজুরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে ঐ কক্ষের দরজা বন্ধ ছিল। এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।