বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
হিজলা মাধ্যমিক কমিটি বিতর্কে উত্তপ্ত চিতলমারী | দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী |

ঝিনাইদহে রেল লাইনের দাবিতে কলেজ ছাত্রের অনশন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ জুলাই’২০১৭:  ঝিনাইদহে রেল লাইনের দাবীতে অনশন কর্মসূচী পালন করছে এক কলেজ ছাত্র। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালন করে সে।

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মঙ্গলবার সকাল ৯ টা থেকে এ অনশন শুরু করে। তিনি জানান, পদ্মা থেকে রেল লাইনটি মাগুরা হয়ে যশোরে মিলিত হচ্চে। কিন্তু এতে দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রবেশদার ঝিনাইদহ রেল লাইন থেকে বঞ্চিত হচ্ছে। তাই মাগুরার সাথে ঝিনাইদহ সদর হয়ে চুয়াডাঙ্গা বা যশোর পর্যন্ত রেল লাইনের দাবী জানান তিনি। ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মিত হলে এ জেলার মানুষ আরো সহজে দুরদুরান্তে যাতায়াত করতে পারবে। শিল্প উন্নত হবে এ জেলা। তিনি বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়।

ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না। উল্লেখ্য, রেল লাইনের দাবীতে বেশ কয়েকবার নাগরিক কমিটির উদ্যোগে ঝিনাইদহ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।