ঝিনাইদহে যুবদলের সদস্য নবায়ন ও সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ জুলাই’২০১৭:  ঝিনাইদহ জেলা যুবদলের পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল।

যুবদল নেতা রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে এলাহী শিমুল, যুবদল নেতা আশরাফুল ইসলাম, হাফিজুর রহমান, মোক্তার হোসেন। বক্তারা আগামী নির্বাচনে বিএনপির দলীয় কর্মকান্ডকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।