ঝিনাইদহে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ বিভাগীয় টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ বিভাগীয় টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট।

ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে রোববারে সকালে (৮ নভেম্বর) বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা বৃন্দ।

লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাগেরহাট, খুলনা আরআরএফ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা দল প্রতিদ্বন্ধীতা করে। আগামী ১০ নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলার হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।