ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৩, ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥০৯ফেব্রুয়ারি’ ২০১৮:  খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৬টি ককটেলসহ ২৫ জন, কালীগঞ্জ থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ১২ জন, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।