× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ছাতকের নিখোঁজ মাদরাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র শাহিদুল আহমদ সেজুলকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বুধবার সকালে এক অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে শাহিদুল আহমদ সেজুল তার পরিবারের সাথে যোগাযোগ করে তার বর্তমান অবস্থানের কথা জানায়। তার পিতা মনফর আলী ও স্বজনরা তাৎক্ষনিক রওয়ানা হয়ে রাতে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে সেজুলকে উদ্ধার করেন।

গত সোমবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শাহিদুল আহমদ সেজুল নিখোঁজ হয়। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি-সদুখালি গ্রামের মনফর আলীর পুত্র ও সিংচাপইড় আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে মনফর আলী গত মঙ্গলবার ছাতক থানায় একটি জিডি (নং- ৯২৫) করেন।

সেজুল জানায়, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কৈতক-সিরাজগঞ্জ সড়কের সিংচাপইড় মাদরাসা পয়েন্ট থেকে সিরাজগঞ্জ বাজার আসার জন্য এক অপরিচিত সিএনজি চালিত অটোরিকশার উঠে সে। এসময় ওই অটোরিকশায় সে ছাড়া আরো দুজন যাত্রী ছিল। কিছুদূর আসার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসার পর দেখতে পায় সে ছাড়াও আরো দুজন একটি অন্ধকার ঘরে বন্দি অবস্থায় রয়েছে। বুধবার কৌশলে সেজুলসহ তিনজন ওই ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে সেজুল।


এ ক্যটাগরির আরো খবর..