ঝিনাইদহে পুলিশের অভিযানে ৮ জামায়াত কর্মীসহ ৬৩ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৮ জামায়াত কর্মীসহ ৬৩ জন গ্রেফতার হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর থেকে ১৯, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৬, কালীগঞ্জ থেকে ৮, কোটচাঁদপুরে ৪ ও মহেশপুরে ৮ জামায়াত কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।