ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।