× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে বালি বোঝায় ট্রাক্টরের ট্রলির চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সোমবার দুপুরে মোটর সাইকেল যোগে রিগান ও মকলেস নামের দুইজন ইলেকট্রিক মিস্ত্রি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে হরিণাকুন্ডু আসছিল। পথে নারায়ণকান্দি গ্রামের ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাক্টরের ট্রলি তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রিগান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাচলিয়া গ্রামের আজিজুল মন্ডলের ছেলে ও মকলেস একই উপজেলার ঘোষবিলা গ্রামের শের আলীর ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..