ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি চলছে

ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি চলছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম।

টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভীড় দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।