× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রথমবারের মত গ্রীসের এথেন্সে রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
এথেন্সে রন্ধন শিল্প

এথেন্স (১৮ সেপ্টেম্বর): বাংলাদেশ দূতাবাস, এথেন্স এর উদ্যোগে গ্রীসের এথেন্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও গ্রীসের একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান IEK Deltaএর মাধ্যমে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনও অংশগ্রহণ করেন। এ ছাড়াও, গ্রীসে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণকে ঘিরে প্রবাসী বাংলাদেশি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মানে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে তাঁর মন্ত্রণালয়ের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শুধু রন্ধন শিল্পে নয় পর্যটন শিল্পের বিভিন্ন শাখায় এবং রন্ধন শিল্পে নিবিড় ও সামগ্রীক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং তত্বাবধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি IEK Deltaকে তার সহযোগীতার জন্য এবং বাংলাদেশ দূতাবাসকে প্রথমবারের মতো প্রবাসে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গ্রীস প্রবাসী ১৫ জন বাংলাদেশী তরুণতরুণী এই রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..