আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ২২ এপ্রিল’২০১৭
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গী আস্তানার অভিযান ‘অপারেশন সাউথ-প’ (ংড়ঁঃয ঢ়ধ-িদক্ষিনের থাবা) শেষ হয়েছে। শনিবার সকাল ৯ টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে এ অভিযান দুপুর ২ টার পর্যন্ত। অভিযান চলাকালে বিস্ফোরনের মাধ্যমে নিস্ক্রিয় করা হয় ৫ টি শক্তিশালী বোম। বেলা ৩ টার দিকে প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ জানান, আস্তানা থেকে ২০ টি কেমিকেল ভর্তি কন্টেইনার, ১০০ টি প্যাকেট লোহার বল, ৩টি সুইসাইডাল ভেষ্ট, ৯টি সুইসাইডাল বেল্ট, বিপুল পরিমান ইলেকট্রিক সার্কিট, ১৫ টি জিহাদী বই, ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, বিপুল পরিমান বিস্ফোরক, ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩টি সুইসাইডাল ভেষ্ট ও ২ টি বোম নিস্কৃীয় করা হয়েছে।
জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার বিকাল সাড়ে ৫ টা থেকে পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা নও মুসলিম আব্দুল্লাহ’র বাড়ীটি ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্যরা। পরে বৈরী আবহাওয়া ও বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা না আসায় রাতে অভিযান চালাতে পারেনি তারা। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা শনিবার সকালে ঝিনাইদহে পৌঁছালে সকাল সোয়া ৯টা থেকে অভিযান শুরু করে তারা। অভিযান চলাকালে ওই বাড়ীর ৫’শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সেসময় নিরাপত্তার কারণে ওই এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে থেকে বের হতে দেওয়া হয় না। টানা ৪ ঘন্টা ৪৫ মিনিটের অভিযানে ৫ টি শক্তিশালী বোমা নিস্ক্রিয় করা হয়। প্রচন্ড শব্দে কেঁপে উঠে এলাকা। আতংকিত হয়ে পড়ে ওই এলাকার মানুষ।
ডিআইজি দিদার আহম্মেদ প্রেস ব্রিফিংয়ে বলেন, যে পরিমান বিস্ফোরক ও সার্কিট উদ্ধার করা হয়েছে তা দিয়ে বিপুল পরিমান বোমা তৈরী করা যেত। এটি নব্য জেএমবির বোমা তৈরীর কারখানা বলে বলেন তিনি। অভিযানের আগে থেকেই পলাতক রয়েছে বাড়ির মালিক আব্দুল্লাহ। সে ও তার স্ত্রী ফাতেমা ওরফে রুবিনা নব্য জেএমবির সদস্য।
প্রতিবেশী চাঁদ আলী ও ইউসুফ আলী জানান, আব্দুল্লাহ গত ৫ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এর পর পার্শবর্তী চুয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের মেয়ে বিয়ে করে। আব্দুল্লাহ’র বাড়ীতে কেউ যেত না। মাঝে মধ্যে অচেনা কিছু লোক মোটর সাইকেল নিয়ে আসা যাওয়া করতো। প্রতিবেশী শিরিনা খাতুন বলেন, আব্দুল্লাহ’র স্ত্রী ফাতেমা ওরফে রুবিনা কারও সাথে কথা বলতো না। মুখ সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখতো।
প্রেসব্রিফিংয়ে খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা, বোম ডিস্পোজাল ইউনিটের প্রধানসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




