× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে চিত্রা নদী থেকে মৎস ব্যবসায়ীর জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের মৎস ও পোল্ট্রি ব্যবসায়ী আকুল হোসেনের জালে রোববার রাতে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। আকুল হোসেন তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। বিরল এ প্রজাতির মাছটি দেখতে এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় জমায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা মাছটি দেখতে রাতেই ওই মৎস ব্যবসায়ীর বাড়িতে যান।

মাছটির মাথার অংশ দেখতে অনেকটা টেপা মাছের মতো। তবে এটি শৈল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ।

আকুল হোসেন বলেন, ‘রোববার রাত আটটার দিকে বাড়ির পাশের নদীতে জাল ফেললে এই অপরিচিত মাছটি ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে। সবাই বলছে, তারা আগে কখনো এ ধরনের মাছ দেখেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা এটিকে ‘সাকার ফিশ’ বলে শনাক্ত করেছেন।
তিনি বলেন, ‘গত বছর একজন জেলে দুটি সাকার ফিশ পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়নের কাছে নিয়ে যান। তখন মাছ দুটি সদর উপজেলা পরিষদের পুকুরে ছেড়ে দেওয়া হয়। অনুমান করা যেতে পারে, এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরো আছে।’

তিনি বলেন, ‘মাছটি আকুল হোসেন যত্নে রেখেছেন। পরে এটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে যাতে সে তার সঙ্গীদের সাথে একত্রে থাকতে পারে।’

তবে তথ্যভান্ডার উইকিপিডিয়ায় বলা হয়েছে, এই মাছটির নাম হলো ‘সুইপার ফিস’। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে। এছাড়া এ প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়।


এ ক্যটাগরির আরো খবর..