স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৪ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ১৫ টি রিপোর্ট এসেছে।
এর মধ্যে খুলনা পিসিআর ল্যাব থেকে ১ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ী মহেশপুর উপজেলায় । আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন।




