× Banner
সর্বশেষ
রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

ঝিনাইদহে অসহায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

admin
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে করোনা প্রাদুর্ভাবে অসহায় দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের কৃষক গোলাম মোস্তফার জমির ধান কেটে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, রাজু আহম্মেদ, সদর থানার যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন পল্টু, শামসুজ্জামান তুহিন, হাসানুজ্জামান, আলমগীর কবির, গোলাম মোস্তফা, আবুল কাশেম শান্ত, জয় কুন্ডু, ইখতিয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, ননী গোপাল রনি, আতিকুর রহমান, প্রসেনজিৎ কুন্ডুসহ অন্যান্যারা।

যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শ্রমিক সংকটের মধ্যে পড়েন। অন্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসলেও গত ২ বছর করোনার কারণে আসতে পারছেন না। ফলে ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন চাষিরা। তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছেন।


এ ক্যটাগরির আরো খবর..