ঝিনাইদহের হাটগোপালপুর মডার্ণ প্রি-ক্যাডেট স্কুলে কম্পিউটার প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ মার্চ’২০১৬:ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মডার্ণ প্রি-ক্যাডেট স্কুলে কম্পিউটার প্রদাণ করা হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। বিদ্যালয়ের পরিচালক সাইফুজ্জামান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুনির হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ।
আলোচনা সভার শুরুতে হোসেন ট্রেডার্সের স্বত্তাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাখাওয়াত হোসেন হিলু মিয়া প্রধান অতিথি সৈয়দ মুনির হোসেন মুকুল’র মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কম্পিউটার তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।