স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥২৬ আগস্ট’২০১৮
ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার কলেজ রোডসহ কয়েকটি সড়ক চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। কালীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা হলেও কালীগঞ্জের কয়েকটি গুরুত্ব পূর্ন সড়ক যেমন, হাসপাতাল রোড, সরকারী মাহতাব উদ্দীন কলেজ রোড, থানা রোড, কালীগঞ্জ বাজার রোড এসব সড়কের অবস্থা একে বারেই নাজুক হয়ে পড়েছে। হাসপাতাল রোডটি রুগিদের জন্য ভয়াবহ রোডে পরিনত হয়েছে।
এছাড়া কলেজ রোডে আবস্থিত কলাহাটা, জেলাপরিষদ ডাক বাংলো, কালীগঞ্জ চারা হাটা, কাঠাল হাটা, সরকারী মাহতাব উদ্দীন কলেজ ও দৈনিক কাঁচা ও পাকা মাল হাট আবস্থিত। প্রতিদিন এই রোড দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু অত্যান্ত দুখের বিষয় এই গুরুত্ব পূর্ন সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করার ফলে সড়কটিতে ছোট বড়ো অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে বৃষ্টির পানি জমে যায়। যার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। কালীগঞ্জ পৌরসভা কলেজ রোডের এই কাঁচা মাল হাট থোকে সরকার প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় করলেও হাট- বাজারের উন্নয়নের সঠিক পদক্ষেপ আজও লক্ষ করা হয়নি ।
কলেজ রোডের কাঁচা ও পাকা মালের আড়ত মালিক আশরাফ জানান, বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই রাস্তাই পানি জমে কাঁদা হয়ে য়ায় । যার ফলে মানুষ চলাচলের কষ্টের সিমা থাকে না। এ যেন দেখার কেহ নেই। অনেক সময় জানবহন চলাকালে রাস্তার জমা ময়লা পানিতে জামা-কপড় নষ্ট হয়ে যায়। আবার দূর থেকে ব্যবসায়ীরা মালামাল কিনে যেখানে-সেখানে গাড়ি লোড করতে পারে না রাস্তা খারাপের কারনে।
এই বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস জানান, কালীগঞ্জ পৌরসভার কলেজ রোডটি টে-ার হয়ে গেছে। খরা-সুকনা হলেই রাস্তার কাজ শুরু হবে।



