আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯সেপ্টেম্বর’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার রায়।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জের সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান উত্তম কুমার রায় ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রী লাভ করে ২৭ তম বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়ে উত্তীণর্ হয়। এর পর মাগুরা জেলা প্রসাশক কার্যলয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে জীবনের প্রথম চাকুরী জীবন শুরু করেন। এখানে দারুন সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার মাত্র ৬ মাসের মধ্যে তিনি পদোন্নতি পেয়ে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) পদে ২০১৩ সালের ১২ ডিসেম্বর হতে ২১ আগষ্ট পর্যন্ত কর্মরত ছিলেন।
পরবর্তিতে তিনি উপজেলা নির্বার্হী অফিসার হিসেবে আরেক দফা পদোন্নতি পেয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ২০১৫ সালের ২৩ আগষ্ট যোগদান করেন। দক্ষ এই প্রসাশনিক কর্মকর্তার পিতার নাম ধিরেন্দ্রনাথ সরকার। অত্যান্ত বিনয়ী ও সদালাপী এই কর্মকর্তা গত ২৯ আগষ্ট ২০১৭ তারিখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় অভিমত ব্যক্ত করে বলেন, কালীগঞ্জ উপজেলাকে তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ এবং দূনীতি মুক্ত একটি ডিজিটাল জনপদে পরিনত করতে চান। তিনি সরকারের উচ্চ মহলের সহযোগীতা নিয়ে বানিজ্যিক শহর কালীগঞ্জকে জানজটমুক্ত একটি আধুনিক শহর গড়তে প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানবৃন্দ, মিডিয়া কর্মি, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেন।





