ধামইরহাটে ৩ হাজার কৃষাণীর মাঝে শাক-সবজীর বীজ বিতরণ

ধামইরহাটে ৩ হাজার কৃষাণীর মাঝে শাক-সবজীর বীজ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে ৩ হাজার শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

আজ ১৮ মে বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ হাজার কৃষাণীর মাঝে মাঝে লালশাক, পুইশাক, ডাটা শাক, লাউ, ঢেড়শ, ঝিংগা বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান সহ উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, অনাবাদি ও বাড়ীর আশপাশে পরিত্যাক্ত জায়গায় এইসব শাক-সবজি চাষাবাদের মাধ্যমে পুষ্টির ঘাটতি পূরণ ও জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।