ঝিনাইদহের কালীগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥০৪নভেম্বর’২০১৭ঃ  উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবস-২০১৭ পালিত হয়েছে।

জাতীয় সমবায় দিবস-২০১৭ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপত্তিতে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গির সিদ্দীকি ঠান্ডু, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শমীম আরা হ্যাপী, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।