জেলে যেতে হলেও সত্য কথা বলবঃ ববি হাজ্জাজ

জেলে যেতে হলেও সত্য কথা বলবঃ ববি হাজ্জাজ

আজ ২৪ এপ্রিল, ২০২১ইং রোজঃ শনিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বিবৃতিতে তিনি বলেন, “দেশের এই ক্রান্তিকালে “আমার বাংলাদেশ, আমার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এনডিএম’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা পরিস্থিতি এবং চলমান লকডাউনের কারণে আনুষ্ঠানিক কর্মসূচী না থাকলেও আজ দেশব্যাপী আমাদের বিভিন্ন সাংগঠনিক ইউনিট দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল আয়োজন করবে৷ সরকারের সমন্বয়হীনতা এবং অপরিপক্ব সিদ্ধান্তের কারণে লকডাউনের পুরো বিষয়টি অকার্যকর এবং ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দেশের বিপুলসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর জন্য মাত্র সাড়ে দশ কোটি টাকা ত্রাণ সহায়তার ঘোষণা জনগণের সাথে করা আওয়ামী মাফিয়াতন্ত্রের তামাশা। জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এনডিএম কখনো আপোষ করবে না। সরকার একদিকে জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণের কন্ঠরোধ করছে, অন্যদিকে পুলিশ বাহিনীর স্বেচ্ছাচারিতায় পুরো রাষ্ট্র জিম্মি হয়ে পড়েছে। আমরা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণের পক্ষে লড়াই করে যাব। জেলে যেতে হলেও সত্য কথা বলব ইনশাআল্লাহ। বাংলাদেশ কারো কাছে জিম্মি থাকবে না, দেশ হবে জনতার।”

যেসব সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দকে দোয়া পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্দেশনা দেয়া হয়েছেঃ

  • পঞ্চগড় জেলাসহ এবং বোদা উপজেলা- মোঃ কামাল হোসেন
  • নীলফামারী জেলাসহ কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা- মোঃ এজানুর রহমান, সামসুজ্জামান সামু ও জয়ন্ত কুমার
  • দিনাজপুর জেলাসহ, সদর উপজেলা, বিরামপুর উপজেলা, দিনাজপুর – মোঃ মোজাফফর আহমেদ ও  ডা. মোহাম্মদ উল্লাহ
  • গাইবান্ধা জেলাসহ সুন্দরগঞ্জ উপজেলা-গোলাম আহসান হাবিব মাসুদ ও সদর উপজেলা-সানোয়ার হোসেন শানু
  • রাজবাড়ী জেলাসহ বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী- মোঃ রেজাউল ইসলাম
  • নড়াইল জেলাসহ লোহাগাড়া উপজেলা- মোঃ দিদারুল ইসলাম
  • কুষ্টিয়া জেলাসহ খোকসা ও মিরপুর উপজেলা- মোঃ হাবিবুর রহমান
  • মেহেরপুর জেলাসহ গাংনী উপজেলা- মোঃ জাবেদুর রহমান জনি
  • সুনামগঞ্জ জেলাসহ তাহিরপুর উপজেলা- মোঃ খোরশেদ আলম
  • কুমিল্লা জেলাসহ চৌদ্দগ্রাম উপজেলা- আবুল কালাম আজাদ ও তিতাস উপজেলা- মোঃ নুরুল আলম ভুঁইয়া
  • নোয়াখালী জেলাসহ সোনাইমুড়ি উপজেলা- হাছিবুল হাছান হাছবি ও চাটখিল উপজেলা- মোঃ আরিফুর রহমান
  • লক্ষীপুর জেলাসহ সদর উপজেলা, রামগঞ্জ উপজেলা- মোঃ শফিকুল ইসলাম
  • চট্টগ্রাম মহানগরসহ আনোয়ারা উপজেলা- মোঃ এমরান চৌধুরী ও হাটহাজারী উপজেলা- মোঃ নিজাম উদ্দিন
  • চাঁদপুর জেলাসহ ফরিদগঞ্জ উপজেলা, মতলব উত্তর- মোঃ শাহাদাত হোসেন ও নুরুল আমিন লিটন
  • কক্সবাজার জেলাসহ কুতুবদিয়া উপজেলা, রামু উপজেলা- এডভোকেট সাইফুদ্দিন খালেদ ও শহীদুল্লাহ ও উখিয়া উপজেলা-আলহাজ্ব জাফর আলম
  • ঝালকাঠি জেলাসহ রাজাপুর উপজেলা- হুসেইন মোঃ শাহাদাৎ
  • বরিশাল জেলাসহ বাবুগঞ্জ উপজেলা- এস এম সৌরভ
  • নেত্রকোনা জেলাসহ পূর্বধলা উপজেলা- এম আর মাসুম
  • ফেনী জেলাসহ সোনাগাজী উপজেলা-তারিকুল ইসলাম মজুমদার ও মোহাম্মদ নুর উল্লাহ
  • জামালপুর জেলাসহ, সদর উপজেলা, সরিষাবাড়ী উপজেলা, মেলান্দহ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা জামালপুর – মোঃ জিয়াউল হক জিয়া ও ইসলামপুর উপজেলা- মোঃ মিজানুর রহমান
  • টাঙ্গাইল জেলাসহ সখিপুর উপজেলা, ঘাটাইল উপজেলা, বাসাইল উপজেলা- ডা. লিয়াকত আলি
  • রাজশাহী জেলাসহ,সদর উপজেলা- ড. আব্দুর রহমান
  • সিরাজগঞ্জ জেলাসহ উল্লাপুর উপজেলা- এডভোকেট হাবিবুর রহমান
  • নাটোর জেলাসহ লালপুর উপজেলা- মাকসুদুর রহমান
  • নরসিংদী জেলা-আবু সায়েম
  • নারায়ণগঞ্জ জেলাসহ নারায়ণগঞ্জ সদর- এস এস অ্যাপোলো ইরানি ও সোনারগাঁও উপজেলা- মিঠু আলী
  • ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ নবীনগর উপজেলা- বশির আহমেদ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।