জেলা ভিত্তিক গণপরিবহণ চালু হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত, যাত্রী কম

জেলা ভিত্তিক গণপরিবহণ চালু হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত, যাত্রী কম

যশোর প্রতিনিধি: জেলা ভিত্তিক গণপরিবহণ চালু হলেও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। যাত্রীর সংখ্যাও কম। এ অবস্থায় গাড়ি চালিয়ে ক্ষতির শিকার হবেন বলে জানিয়েছেন চালক ও শ্রমিক নেতারা। ফলে জেলা ভিত্তিক গাড়ি চালনায় উৎসাহ পাচ্ছে না বলে জানিয়েছেন তারা।
সর্বাত্মক লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে যায় দূরপাল্লার গণপরিবহন।

আসন্ন ঈদুল ফিতরের কারণে সরকার আজ থেকে জেলার অভ্যন্তরে গণপরিবহণ চালুর অনুমতি দিয়েছে। তবে সকাল থেকে যশোরের বাসস্ট্যান্ডে তেমন কোন তোড়জোড় ছিল না। গাড়ির সংখ্যাও ছিলো হাতেগোনা। সেইসাথে যাত্রীও ছিল একেবারেই কম। চালক ও মালিকরা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর অঙ্গীকার করলেও তারা সেগুলোর কোন ব্যবস্থা করেনি। তবে দ্রুত সেগুলো কার্যকরের কথা জানিয়েছেন তারা।

এদিকে সংক্ষিপ্ত রুট ও যাত্রী কম হওয়ায় গাড়ি চালিয়ে ক্ষতির শিকার হবেন বলে জানিয়েছেন চালক ও শ্রমিক নেতারা। ফলে জেলা ভিত্তিক গাড়ি চালনায় উৎসাহ পাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।