জালে ১০মন ওজনের শাপলা পাতা মাছে ভাগ্য খুলে গেলো জেলের

জালে ১০মন ওজনের শাপলা পাতা মাছে ভাগ্য খুলে গেলো জেলের

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ।

আজ ২৯শে আগস্ট রবিবার ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।  বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসেন। মৎস্য আড়তের আড়তদার রেজাউলের আড়তে মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডল আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

বাবু সরদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়লে খুশি হই। তবে জালে আটকানোর পড়ে মাছটি বেশি লাফালাফি করেনি। দ্রুত সময়ের মধ্যে মাছটি ডাঙ্গায় তুলি।

জেলা মৎস্য কর্মকতা মো. রোকনুজ্জামান বলেন, একটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে মাছগুলো কম পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।